বাংলাদেশের সমস্যা বহুমুখী নিরসনে দেশে বামশক্তিকে ক্ষমতায় বসাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের সমস্যা বহুমুখী সমস্যা সমাধানে আমাদের একযোগে কাজ করতে হবে। প্রথম কাজ হলো দেশে জুলুম ও অত্যাচার বন্ধ করতে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতে হবে। আর এ জন্য বাম শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

দেশের নানামুখী সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হবে বলেও জানান সেলিম।

তিনি অভিযোগ করেন, ‘হাসপাতালগুলোতে বার্ন ইউনিটে মানুষ দগ্ধ হয়ে কাঁতরাচ্ছে। কিন্তু সরকার বোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

বাসদের কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে মিছিল-সমাবেশে দুই দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএ