বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার দুপুর ২টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ৩টা ৪৫ মিনিটে সেখানে উপস্থিত হন। বিকাল ৪টায় মোদি-খালেদার বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, তরিকুল ইসলাম, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।

বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।

এমএইচ/এসএইচ/ এআর