তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, আমি শত্রু ও মিত্র—দুই পক্ষেরই আক্রমণের শিকার। এরপরও আমার নিকট ন্যস্ত থাকা সরকারি দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছি।

আজ (বৃহস্পতিবার) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নির্মিত শেখ রাসেল মিলনায়তন উদ্বোধন ও এটুআই কর্মসূচির অধীনে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘এ মুহূর্তে শত্রুপক্ষও আমাকে আক্রমণ করছে, মিত্রপক্ষও আমাকে আক্রমণ করছে। শত্রুপক্ষ ও মিত্রপক্ষের আক্রমণে শিলাবৃষ্টি ও হঠাৎ হঠাৎ বজ্রপাতের মধ্য দিয়ে আমি এখানে হাজির হয়েছি।

আমাকে চিন্তা করতে হচ্ছে, আমার ওপর সরকারি দায়িত্ব ন্যস্ত করা আছে। সরকার তো ঘুমায় না। সরকার তো ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকে।

সুতরাং শত্রুপক্ষ ও মিত্র পক্ষের আক্রমন বজ্রপাত হোক আর শিলাবৃষ্টি হোক, আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

এসএম