সরকার চুরি করে ক্ষমতায় আসায় ভোটের গুরুত্ব বুঝতে পারছে ফলে তারা নিজেদের মতো করে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর বড় প্রমাণ হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো। এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সোমবার (১৬ জানুয়ারি) প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের সরকার ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয়, তার প্রমাণই হচ্ছে বিদ্যুৎ খাত; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এমনটি বলেছেন।

আরও বলেন, ভোট চুরির সরকার সব মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। জনবিরোধী এই সরকারকে বিতাড়িত করতে হবে। সরকার সহিংসতার উসকানির দিয়ে এবং নির্যাতন করে আন্দোলন দমাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি জানান, অবিলম্বে আরও ন্যূনতম দফা তৈরি করে বৃহত্তর আন্দেলন গড়ে তোলা হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের দরকার নেই বলে সরকার জনগণকে গুরুত্ব দিচ্ছে না। বরং নিজেদের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এ সময় রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি।