বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত অ্যানিলি লিন্ডা কেনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসেন।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সাক্ষাতকালে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ