মিছিল, পিকেটিং ও ভাংচুরের মধ্য দিয়ে চলছে ২০ দলীয় জোটের হরতাল। অবরোধ-হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মিছিল-পিকেটিং করছে বিএনপি জোট।

ঝিনাইদহ:ঝিনাইদহে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের আরাপপুর থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।

গাজীপুর:টঙ্গীতে পুলিশ এবং শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে টঙ্গীতে মিছিল করে গাজীপুর মহানগর শিবির।

ময়মনসিংহ: হরতাল ও চলমান অবরোধের সমর্থনে ময়মনসিংহে মিছিল করে শহর জামায়াত। শহর জামায়াতের কর্মপরিষদ আল হেলাল তালুকদারের নেতৃত্বে সকাল ৮টর দিকে মিছিলটি শহরের ধুপাখলা মোড় থেকে শুরু হয়ে বদরের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খুলনা: নির্বিচারে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে মিছিল ও অবরোধ করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।

বুধবার সকাল সোয়া সাতটায় নগরীর দৌলতপুরে অবরোধের সমর্থনে মিছিল করে ইসলামী ছাত্রশিবির।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে হরতাল সমর্থকরা।

টঙ্গীতে পুলিশ-শিবির সংঘর্ষ, গাড়ি ভাংচুর-আগুন:

গাজীপুরের টঙ্গীতে পুলিশ এবং শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।শিবির নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ আসলে শিবির কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় রাস্তায় আগুন ও গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

ঝিনাইদহে বিএনপির মিছিল, আটক ৫:

বুধবার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে।

ভোলায় ৫ পেট্রোল বোমা উদ্ধার:

নাশকতার উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাংচুর করা হয় একটি সবজিবাহী ট্রাক।

এছাড়া ভোলা শহরের পৌর ৬ নাম্বার ওয়ার্ড থেকে ৬টি তাজা পেট্রোল বোমা উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের ওয়েষ্টার্ন পাড়া রিজার্ভ পুকুর পাড় এলাকা থেকে পুলিশ এ বোমা উদ্ধার করে।

সিরাজগঞ্জে ৪টি ককটেল বিস্ফোরণ:

সিরাজগঞ্জ শহরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতাল রোডে সালেহা গার্লস স্কুল এলাকায় প্রচণ্ড শব্দে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।এ সময় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রংপুরে গ্রেফতার ৪৬:

রংপুরে জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমকে, জেএ,ইআর