নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন বাজার থেকে শুক্রবার দুপুরে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন, ব্যালটবাক্স ছিনতাই, ভোটারদের ভোট দিতে বাধা ও নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গয়াবাড়ী ইউনিয়নের গনি মিয়ার ছেলে জামায়াতকর্মী মোহাম্মদ আলী (৪৫) ও একই ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে জামায়াতকর্মী আশরাফুল আলম (৩৪)।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী জানান, তাদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতাই,ভোটকেন্দ্রে আগুন ও নাশকতার অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
নীলফামারীতে ২ জামায়াতকর্মী গ্রেফতার
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন বাজার থেকে শুক্রবার দুপুরে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন, ব্যালটবাক্স ছিনতাই





