জামায়াতে ইসলামীর রমনা থানার আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের চূড়ান্ত জুলুমের শিকার জামায়াত ও তার নেতৃত্ব। বিচারিক হত্যা, মামলা ও ভয় দেখিয়ে জামায়াত কর্মীদের ঈমান ও দেশ রক্ষার আন্দোলন থেকে বিরত রাখার অপচেষ্টা চালাচ্ছে বাকশালী সরকার।
তিনি বলেন, সরকারের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী আচরণের কারণে গণতন্ত্রের মুখ থুবড়ে পড়েছে। সরকারের রাজনীতি চাতুর্যতায় ভরপুর। সবকিছু ছেড়ে দিয়ে জামায়াত নেতা ও দেশের মানুষকে আপনাদের কারাগার থেকে মুক্তি দিন। নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের এবং সরকারের জুলুমের হাত থেকে দেশের জনগণের মুক্তি কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর ড.আহসান হাবিব, সেক্রেটারি এম.জে রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। পরে জামায়াত নেতৃবৃন্দ ও দেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম।
এআর





