বাংলাদেশ এখন দরিদ্র দেশ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
জয় বলেন, বাংলাদেশ এখন ‘নিম্ন মধ্যম’ আয়ের সীমায় রয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকে বাংলাদেশ ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস টাইমনিউজবিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
‘বাংলাদেশ আর দরিদ্র দেশ নয়। যা এখন আনুষ্ঠানিকভাবে একটি মধ্যম আয়ের দেশ। গত ৬ বছরে আমাদের সরকারের সময় মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে, দারিদ্র্যসীমা কমে প্রায় অর্ধেক হয়েছে, আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে জানাই সকল ধন্যবাদ।
আমরা এখন নিম্ন মধ্যম আয়ের সীমায় রয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকে আমরা উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবো, যা আমাদের লক্ষ্য ২০২১ সালের বেশ আগে। আমাদের পরবর্তী লক্ষ্য, ২০৪১ সালের মাঝে একটি উন্নত দেশ।
জয় বাংলা!
জয় বঙ্গবন্ধু!
এমআর





