সিটি করপোরেশন নির্বাচনে কোনও বিশেষ দেশের কেউ যেন মাতুব্বরি না করেন সেদিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম ইমাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্য সেটা হয়েছে। পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম কানুন মেনে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতুব্বরি না করেন। অন্যান্য দেশে এমন কোনও সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম কানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বলে ফেলেন, যাতে মনে হয় আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ করে ফেলেন। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।’

উল্লেখ্য, আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হতে যাচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোট অনুষ্ঠিত হবে।

এএইচ