সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশের সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আজহারুল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন।

এমআই