তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দেয়া উচিৎ। এ টাকা দিয়ে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে না।
মঙ্গলবার বাংলা একাডেমিতে মোবাশ্বের আলী স্বর্ণপদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শেখ হাসিনা সরকারের ভুলত্রুটি থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, কিন্তু একমাত্র এই সরকারই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সাহস দিতে পারে।
মন্ত্রী আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের যেমন ছাড় দেয়া যাবে না তেমনি জঙ্গীবাদকেও ছাড় দেয়া যাবে না। ইবলিশ এবং ফেরেশতাদের মধ্যে যেমন সংলাপ হতে পারে না তেমনি জঙ্গীবাদের সঙ্গে গণতন্ত্রেরও কোনো সংলাপ হতে পারে না।’
প্রখ্যাত শিক্ষাবীদ অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, ভাষা সৈনিক শাসমুল হুদা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবীদ আব্দুল মান্নান চৌধুরী এবং অর্থনীতিবিদ ও গীতিকার শোয়াইব আহমেদের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হয়।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দেয়া উচিৎ: ইনু
ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ দেয়া উচিৎ: ইনু





