লন্ডনে বাংলাদেশর প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এর ৮১তম জন্মবার্ষিকীর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির প্রবর্তক শহীদ জিয়া 'শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ তুলেধরতে হবে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে যথাযথ ভাবে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনা সম্ভব ।

বর্তমান অবৈধ সরকার ক্রমাগত জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় লিপ্ত ।বক্তারা বলেন বর্তমান অবৈধ সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আজ দলীয়করণের মাধ্যমে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে একটি ভয়াবহ এবং নৃশংস ঘটনার হচ্ছে পিলখানায় সেনা হত্যাযজ্ঞ।

অথচ এই ঘটনাটি নিয়ে ছেলেখেলা শুরু করেছেন শেখ হাসিনা। গত ১৯শে জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের সিটি হোটেলের অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়সর এম আহমেদের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। তিনি বলেন, শহীদ জিয়া ছিলেন একটি ইন্সটিটিউশন। ষড়যন্ত্রকারীরা এখন শহীদ জিয়ার ইমেজ নষ্ট করার চক্রান্তে লিপ্ত। তবে জিয়াউর রহমান স্বীকৃতি পেয়েছেন জনগণের আদালতে।তিনি বলেন জনগণ যখনই নিরপেক্ষভাবে ভোট দেয়ার সুযোগ পেয়েছে,ভোটারা ভোট দিয়েছে শহীদ জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপিকে।

এ কারণেই জনগণই বিএনপির ভরসা, বিএনপির চলমান আন্দোলন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্যে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বর বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে । আগামী দিনে ফাসিস্ট শেখ হাসিনা ইংল্যান্ডসহ ইউরোপের যেখানে আসবে সেখানে কঠোর ভাবে প্রতিরোধ করা হবে এবং বাধ্য করা হবে বিমান বন্দর থেকে ফিরে যেতে । দেশে এই জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় যুবদল ও কেন্দ্রীয় জাসাসের নতুন কমিটি উপহার দেওয়ায় বিএনপির চেয়ারপার্সণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস- চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ বলেন, শেখ হাসিনা বিএনপিকে অবৈধ বলেন, কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পর ১৯৭৬ সালের জুলাই মাসে দেশে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যেভাবে বাকশালের অন্ধকার থেকে দেশকে আলোর পথে এনছিলেন,চালু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র । বর্তমানে বন্দী গণতন্ত্র পুনরুদ্ধার করবে শহীদ জিয়ার দল বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার অন্দোলনে আবারো সবাইকে প্রস্তত থাকার আহবান জানান বক্তারা।

জাস্ট নিউজ সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারি প্রেস সচিব জনাব মুশফিকুল ফজল আনসারী বলেন, শহীদ জিয়া দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত নিরলস ভাবে বিচরণ বেড়িয়েছেন। দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করে তুলতে যুব উন্নয়ন একাডেমি করেছেন, বহির্বিশ্বে শ্রমিক প্রেরণ, একুশে পদক, স্বাধীনতা পদক চালু, গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করণসহ দেশের প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ জিয়ার অবদান অপরিসীম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেস্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম লুৎফর রহমান, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, মোঃ গোলাম রাব্বানি, গোলাম রাব্বানী সোহেল, উপদেষ্টা তইমুছ আলী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক সহিদুল ইসলাম মামুন , কামাল উদ্দিন,সিনিয়র সদস্য নাসিম আহমেদ চৌধুরি, আলহাজ সাদিক মিয়া,সহ আরো অনেকে

নূরে আলম / নাজিব/ মাহমুদ