জন সমর্থনহীন অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০ দল আহুত টানা হরতালের ৫ম দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পেটুয়াবাহীনি হামলা চালিয়ে  ২৮ জন নেতাকর্মীকে আহত ও ৬৫  জনকে গ্রেপ্তার করেছে।

দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে বিবেকশুণ্য হয়ে পড়েছে আওয়ামীলীগ সরকার। দেশ-বিদেশের বিবেকবান ব্যক্তি, সংস্থা, রাষ্ট্র, সুশিল সমাজ এমনকি সর্বস্তরের জনগণ একটি সুষ্ঠ নির্বাচনের জন্য বার বার সরকারের প্রতি আহবান জানিয়ে আসছে।

মুক্তিকামী জনতা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু অবৈধ সরকার নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থকে ভুলন্ঠিত করে পুলিশের পাহারায় জোর করে ক্ষমতায় বসে আছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপিরা সম্মানিত ব্যক্তি ও সংস্থাকে নিয়ে একেরপর এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দিচ্ছে। যা দেশের ভাবমর্যাদাকে চরম ভাবে ক্ষুন্ন করছে।

কিন্তু এই অপকৌশলে শেষ রক্ষা হবেনা। আওয়ামীলীগ বিবেক শুণ্য হলেও জনগণ বিবেকহীন নয়। জনগণ অবৈধ সরকারের নিকৃষ্ট পৈশাচিক আচরণ ভূলে যাবেনা। সময়ের ব্যবধানে আওয়ামীলীগ কে চরম খেসারত দিতে হবে এই অসভ্যতার জন্য। 

ঢাকা মহানগরী উত্তর

২০ দলীয় জোটের ২য় দফায় ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। মিছিলটি দক্ষিনখান এলাকা থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগরী পশ্চিম

২০ দলীয় জোট আহুত দেশব্যাপী চলমান অবরোধের সাথে টানা হরতালের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীতে হরতালের সমর্থনে মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম

চট্টগ্রাম মহানগরী উত্তর

২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে নগরীর দিদার মার্কেট  এলাকায় শিবির নেতা আতাউর রহমান শান্ত এর নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা

গাজীপুর মহানগরী

মহানগর শিবিরের শিক্ষা সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে গাজীপুরে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী থানা সভাপতি সিফাত ও  শিবির নেতা মুকাদ্দেছ, জাহাঙ্গির আলম প্রমুখ।

খুলনা মহানগরী

৩৮তম দিনের অবরোধ ও হরতালের সমর্থনে সকালে খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির খুলনা মহানগরী।

কুমিল্লা মহানগরী

দেশব্যাপী চলমান অবরোধের সাথে টানা হরতালের শেষ দিন বৃহস্প্রতিবার ঢাকা- কুমিল্লা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী

সিলেট জেলা পশ্চিম

২০ দলীয় জোট আহুত দেশব্যাপী চলমান অবরোধের সাথে টানা হরতালের শেষ দিন বৃহস্প্রতিবার ঢাকা- সিলেট মহাসড়কের ওসমানীনগরে হরতালের সমর্থনে মিছিল ও মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখা

লালমনিরহাট জেলা

অবরোধের ৩৮ তম দিন হরতারের ৫ম দিনে জেলা মাদরাসা সম্পাদক মোঃ ওয়ায়েছুল হক এর নেতৃত্বে বড়বাড়িতে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর সড়কে অবস্থান করে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখা।

জয়পুর হাট জেলা

২০ দলের হরতালের সমর্থনে সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাট জেলা সেক্রেটারী মুহা. আবু হানিফ এর নেতৃত্বে শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির  জয়পুরহাট জেলা শাখা 

এসএইচ