সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় সাউথ-ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দল দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে।

স্থানীয় সময় সোমবার রাতে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। তারা চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেও দোয়া করেন।

সাউথ-ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান মিফতার সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সোহেলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ আখতার হোসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, শহিদুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপদেষ্টা মো: সিরাজ মিয়া, আব্দুর রব মল্লিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন।

আরো বক্তৃতা করেন যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এস এম লিটন, টাওয়ার হ্যামলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, যক্তরাজ্য বিএনপির সহধর্ম সম্পাদক মাওলানা শামীম আহমদ, সহ সমবায় সম্পাদক এম হেভেন খান, যুবদল নেতা শামিম হোসেন, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য আবুল হাসনাত রিপন, কুলাউড়া কলেজ সংসদের সাবেক জিএস এবং স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান রওশন, বাবর চৌধুরী, আরেফিন অারজু, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিছবা বিএ চৌধুরী, সদস্যসচিব জাহাঙ্গীর আলম শিমু, সিনিয়র সদস্য জুনায়েদ আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম সজিব, হোসেন আহমেদ, শেখ মিজানুর রহমান, আকমল হোসেন, সুহেল আহমদ, জিয়াউল ইসলাম, এ জে লিমন, যুবদল নেতা দুলাল আহমেদ, মনাজ্জের হোসেন, মারুফ ইসলাম জনি, জামাল হোসেন খান, একেএম সিদ্দিকুর রহমান, মকবুল আহমেদ, রোকন মিয়া, রাজা আহমেদ, আকমল হোসেন, ব্র্যাডফোর্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম আহমেদ, মঞ্জুর রহমান, ইউসুফ মিয়া, সুলতান আহমেদ, মুজিবুর রহমান, আবু নাসের শেখ, শাহাব উদ্দিন মজুমদার সাবু, মীর মাসুদ সেজান, রাসেল শাহরিয়ার, মোঃ শফিউল আলম মুরাদ, মোঃ মোস্তাক মিয়া, রুমন আহমদ খান প্রমুখ।

এমআর