বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের জরুরি তলব করেছেন।
সোমবার রাত ৮টার দিকে গুলশানের কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তিনজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন ও হল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান টাইম নিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কার্যক্রম নিয়েই আজকের মতবিনিময় অনুষ্ঠিত হবে। এজন্য কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক  এবং সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ৫জন ও হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ মতবিনিময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে নাশতকার মামলায় ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সিনিয়র সহ সভাপতি  বজলুল করিম চৌধূরী আবেদ গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
[b]ঢাকা, এমএইচ, ২৪ ফেব্রুয়ারি(টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]