আগামী ৭ মার্চ এমপি হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।
আজ (০২ মার্চ) শনিবার শপথ নেয়ার জন্য স্পিকার বরাবরে চিঠি পাঠিয়েছেন এই দুই প্রার্থী। এর আগে মার্চের প্রথমেই শপথ নেয়ার কথা জানিয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
গণফোরামের হয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।
অন্যদিকে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করায় গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়ার অবস্থানে অনড় রয়েছে। তবে গণফোরামের এই দুই প্রার্থী বলছেন, স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের চাপে তারা শপথ নিচ্ছেন।
এমবি





