জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও পুরানো বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে দেখা যায় তাদেরকে।

মঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও দেখা যায় মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়।

এই দিন বিকেল ৪টা ৩৭মিনিটের দিকে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান প্রতীকী হিসেবে অবতরণ করে পুরানো বিমানবন্দরের রানওয়েতে।

এসময় ১৯৭২ সালের ১০ জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন সেদিন বাজানো সন্ধ্যা মুখার্জির গান “বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আর ঘরে ঘরে এত খুশি তাই...” বাজানো হয় মাইকে।

পাশাপাশি জনতার মধ্য থেকে জাতীয় পতাকা নেড়ে প্রতীকী বিমানকে স্বাগত জানানো হয়।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।

উল্লেখ্য, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এমবি