ব্রাহ্মণবাড়িয়-১ ও গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে ফরহাদ হোসেন সংগ্রাম এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের লীগের মনোনয়ন পেয়েছেন আফরোজা বারী।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ১৩ মার্চ এই দুই আসনে ভোট গ্রহণ হবে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই দুজনকে দলের মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সাংসদ গোলাম মোস্তফা আহমেদ মারা যাওয়ার কারণে এই দুটি আসন শূন্য হয়।
জেড





