২০১৭ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন করেছে ছাত্রশিবির। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল হিসেবে মোবারক হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ২৭-২৮ডিসেম্বর অনলাইনে সারা দেশের সদস্যদের ভোট গ্রহন শেষে আজ সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
২৯ ডিসেম্বর বৃহস্পতি সকাল ১১টায় রাজধানীর আব্দুল মালেক মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সহকারী নির্বাচন কমিশনার মতিউর রহমান আকন্দ। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান তিনি।এরপর ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০১৭ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে মোবারক হোসাইনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত এর আগে ঢাকা মহানগরী পূর্বের সভাপতি, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক এবং ২০১৬ সেশনে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
নব মনোনীত সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য নব নির্বাচিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের অধিনে এমফিল করছেন। অন্যদিকে সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এখন পিএইচডি গবেষক।
অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন এবং আবদুল জব্বার সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
জারিফ





