সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন ।ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে গণভবনে যান সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে।সেখান থেকে বেরিয়ে এসে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।

জানা গেছে, ছেলে তুরাজ আহমদের বিয়ের দাওয়াত নিয়ে গণভবনে আসেন সোহেল তাজ। তিনি প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দেন।

গণভবন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোহেল তাজ ছেলেকে সঙ্গে নিয়ে গণভবনে আসেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেশকিছু সময় কাটান। তিনি ছেলের বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন।

গণভবন থেকে বেরিয়ে এসে নিজের ভেরিফাইড ফেসবুকে সোহেল তাজ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন বাবা-ছেলে।পোস্টে সোহেল তাজ লিখেন, ‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ জুলাই- দাওয়াত আর দোয়া নিতে আপার সঙ্গে। ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি ।’

ব্যক্তিগতজীবনে সোহেল তাজের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে তুরাজ আহমদ তাজ লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন। সোহেল তাজ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন।

এবিসিদ্দিক