বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণজাগরণ সৃষ্টি করবে কেন্দ্রীয় ১৪ দল। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী সফর করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  
বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে গণমাধ্যকে এ তথ্য জানান।
এ কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৬ এপ্রিল (শনিবার) ৩ টায় খুলনা বার লাইব্রেরী প্রাঙ্গনে মহানগর ও জেলা ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এছাড়াও আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, এস. এম কামাল হোসেন, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান এবং স্থানীয় ১৪ দল নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমআর, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //এসআর
[/b]