ইসলামী ছা্ত্রশিবিরের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর শাখা।
রোববার (৭ ফেব্রুয়ারি ২০১৬) দুপুর ১টায় শাখা সেক্রেটারি জে. মাহমুদের নেতৃত্বে এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ৫০ জন পথশিশুকে খাবারের প্যাকেট প্রদান করা হয়।
খাবার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, ছাত্রকল্যান সম্পাদক আবদুল কাইয়ুমসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ৬ জন ছাত্রের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠার ৩৯তম বর্ষপুর্তিতে সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, রচনা-কুইজ-বক্তৃতা প্রতিযোগীতা, গরিব অসহায় ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণ, পথশিশু ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজের প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎ।
কেবি





