ক্ষমতা হারানোর ভয়ে সরকার ‘নিরপেক্ষ ব্যবস্থা’য় নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (৩০ সেপ্টম্বর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে। সেজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন চান না। তারা অবাধ লুণ্ঠন এবং ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে চায়।
জাতীয়তাবাদী উলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক ও সদস্য মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্ব নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এবিএস





