ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নোঙ্গর’,‘নদী ও নিরাপত্তার সামাজিক সংগঠন’ আয়োজিত নেপালের জন্য হাত বাড়াও শীর্ষক মানববন্ধনে তিনি এ আহব্বান জানান।
ইনু বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ২য় স্বীকৃতিদানকারী দেশ নেপালের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সব সময় পাশে থাকবে। সবার কাছে আমাদের আহবান আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেপালের পাশে দাঁড়ান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উদ্ধারকারী দল, চিকিৎসক টিমসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নেপালে পৌঁছেছে।
পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশও এই প্রাকৃতিক ঝুকির বাইরে নয়। তাই আমাদেরকে আরো প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।
ইকবাল সোবহান চৌধুরি বলেন, নেপালের যে কোন প্রয়োজনে বাংলাদেশের সকল ইয়ারপোর্ট মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশের অন্তিম বন্ধু দেশ নেপালের এই দূর্যোগপূর্ণ মহূর্তে বাংলাদেশ পাশে থাকবে।
বক্তারা বলেন, আমাদের পরিবেশ বান্ধব নগর নির্মাণ করতে হব। প্রতি বছর যেভাবে উঞ্চতার মাত্রা পূর্বের রেকর্ড ছাড়াচ্ছে তাতে নগর সভ্যতা যেন দিন দিন মৃত্যু ফাঁদ হয়ে উঠছে।
সম্প্রতি নেপালের ভূমিকম্পে অসংখ্য মানুষ নিহত হয়। আর আহত আরো অনেক। তাদের এই শোকাতুর মূহুর্তে আমরাও গভীর ভাবে শোকাহত। তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সকল মানুষর প্রতি আহবান জানায় ‘নোঙ্গর’।
মানববন্ধনে সংগঠনের সভাপতি সুমন শামসের সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন, মীর আকরাম উদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক মনির জামান, ছাত্র নেতা মানব কুমার প্রমুখ।
এমএ/ এআর





