জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন ও আইনজীবী মতিউর রহমান আকন্দ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তারা দেখা করতে আসেন।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর সোয়া ১টার দিকে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন ও তার আইনজীবী মতিউর রহমান আকন্দ কারাগারে আসেন। পরে প্রায় ৩০ মিনিট নিজামীর সঙ্গে তারা কথা বলেন।
মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগার পার্ট-২’র কনডেম সেলে বন্দি রয়েছেন।
এআইজে





