একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, দেশে আবারও ন্যায়বিচারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শাজাহান খান বলেন,আমরা আশা করি এ রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে পারবো। অবিলম্বে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহবানও জানান তিনি।

খালেদাকে গণহত্যার নায়িকা মন্তব্য করে শাহজাহান বলেন,আমি আশা করি তার বিচারও স্পেশাল ট্রাইব্যুনালে করা হবে।

এমএ/ এআর