আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, “ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। তিনি একটা শয়তান।”

রোববার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এইসব কথা বলেন।  

আব্দুর রাজ্জাক বলেছেন, “আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। তিনি একটা শয়তান। ব্যারিস্টার মওদুদরা আদর্শিক শয়তান। এসব শয়তানের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে।”

কৃষিমন্ত্রী আরও বলেন, “সঠিক ইতিহাস জানা দরকার। সঠিক ইতিহাস না জানলে জাতি বিভ্রান্ত হয়। ১৯৯৬ পর্যন্ত একটানা সামরিক শাসকদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা ৭৫ -এর খুনি ও ৭১ -এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে।”

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত।”

দেশে দু’টি ধারা চলছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, একটি স্বাধীনতার পক্ষের ধারা। অপরটি স্বাধীনতার বিরোধীদের ধারা।   

এমবি