[b]ঢাকা:[/b] জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিকভাবে ঐক্যের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে আসলেই আলোচনা হতে পারে। কাজেই আমার মনে হয়, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আর ঐক্যের সম্ভাবনা নেই।
মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
৯৫-৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগের যুগপৎ আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ১৯৯১ সালে জামায়াতকে সঙ্গে নিয়েই বিএনপি সরকার গঠন করেছিল। কিন্তু তাদের (জামায়াত) নেতা গোলাম আযমকে গ্রেফতারের পর জামায়াত বিএনপিকে ছেড়ে বেরিয়ে আসে। পরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের আন্দোলনে সমর্থন জানিয়ে এতে তারা অংশ নেয়।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আইন অনুযায়ী তিনি জামিন পেতে পারেন।
রাজনীতি
'জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্যের সম্ভাবনা নেই'
ঢাকা: জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিকভাবে ঐক্যের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে





