বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

পরিষদের আহবায়ক মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ছারছীনার ছোট পীর সাহেব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, চরমোনাই পীর সাহেব সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, অধ্যাপক আব্দুস ছবুর মাতাব্বর, মাওলানা আ.ন.ম হেলালউদ্দিন, মাওলানা গাজী আবুল কাশেম, মাওলানা কে এম আব্দুস সোবহান, মাওলানা মুহিউদ্দিন, হাফেজ মাওলানা শাহীনুর রহমান, মাওলানা মুহিউদ্দিন মাছুম, মাওলানা কামরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, অর্থ সম্পাদক মাওলানা মহসীন কবির, দফতর সম্পাদক নুরে আলম, প্রচার সম্পাদক আল আমীন, আশরাফ আলী কাউছার,জাকির হোসাঈন, আব্দুল আলিম,আব্দুল্লাহ আল মামুন,রিদওয়ানুল হক প্রমুখ।

আলোচনার শুরুতেই পরিষদের আহবায়ক আবু বকর সিদ্দিক বিশিষ্ট আলেমদেরকে প্রোগ্রামে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের চলমান কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন। তিনি উপস্থিত আলেমদেরকে বর্তমান মাদরাসা শিক্ষাব্যবস্থার সমস্যাসমূহ তুলে ধরে তা থেকে উত্তোলনের উপায়সমূহ আলেমদের সামনে উপস্থাপন করেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই