গণতন্ত্র-গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, ড. মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১৪ মার্চ) লক্ষীপুরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষীপুর জেলা শাখা আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল ২০২৩ সালে সনদপ্রাপ্ত নবাগত আইনজীবীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষীপুর বারের সিনিয়র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও ল’ইয়ার্স কাউন্সিল লক্ষীপুর জেলা সভাপতি অধ্যাপক নজির আহামদ এডভোকেটের সভাপতিত্বে ও এডভোকেট মহসীন কবির মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষীপুর জেলা শাখার উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া।

আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর বারের সাবেক সভাপতি এড. শাহাদাত হোসেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষীপুর জেলার সেক্রেটারী এডভোকেট মনির হুসাইন, এড. মহিউদ্দিন বাহার, এড. তৌহিদুর রহমান, এড. খোরশেদ আলম, এডভোকেট বেলাল উদ্দিন, এড. জাকির হোসেন মঞ্জু ও এড. মাহীর আসহাব প্রমূখ । এ সময় নবাগত অর্ধশত নবীন আইনজীবীসহ শতাধিক আইনজীবীদের মাঝে ক্রেস্ট ও ট্রাই বিতরণ করা হয়। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের সাথে মধ্যাহ্নবোজে মিলিত হন।

বিজ্ঞপ্তি