ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাসিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার মুক্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। দলের দফতরের দায়িত্বে নিয়োজিত নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয় তার মুক্তি অবৈধ স্বৈরাচার আওয়ামী সরকারের পতন আন্দোলনে সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীকে প্রেরণা যোগাবে।
এর আগে গত বছরের ২১ ডিসেম্বর হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় এ্যালিফেন্ট রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।  
আবেদের নামে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]