একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্য থেকে ৯ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনীত করে চিঠি দেয়া হয়েছে। ঐক্যফ্রন্টের প্রাথী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরা হলেন, বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫: এস এম আকরাম, চাঁদপুর-৩: এডভোকেট ফজলুল হক সরকার, ময়মনসিংহ-২: এডভোকেট নজরুল ইসলাম, সাতক্ষীরা-২: ড. রবিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩: মোঃ মোবারক হোসেন, বরিশাল-৪: জে এম নুরুর রহমান, রংপুর-১: শাহ মোঃ রহমতউল্লাহ রংপুর-৫: মোফাখখারুল ইসলাম নবাব।

এর আগে, দলটির পক্ষ থেকে বিএনপি’র কাছে ৩০ টি আসন দাবি করা হয়। কিন্তু পরে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাস আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মধ্যে সমঝোতা হয়েছে ৯টি আসনে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যফ্রন্ট ও ২০ দলকে ৬০টির বেশি আসনে ছাড় দেয়া হবেনা। মঙ্গলবার দুপুরে, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন, তিনি।

এসএম