আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।

ল্যাবএইড হাসপাতালের ডা. বীরেণ চক্রবর্তীর অধীনে রয়েছেন প্রবীন রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত।

এর আগে শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভবের পর তাকে হাসপাতালে নেয়া হয়। সুরঞ্জিত সেনগুপ্তের গাড়ি চালক হেদায়াতুল্লা টাইমনিউজবিডি.কমকে এ তথ্য জানিয়েছে।

এমআর, জেএ