প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তিনি ও তার গুণধর পুত্র ক্ষমতায় যাওয়ার নেশায় পাগলের প্রলাপ বকছেন। ইতিহাস বিকৃত করে স্বামীকে দেশের প্রথম রাষ্ট্রপতি বানানোর অপচেষ্টা করছেন।’
বুধবার রাতে ফরিদপুর শহরের ইমাম উদ্দিন স্কয়ারে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদের পাঁচ দিন আগেও ক্ষমতা ছাড়ার সুযোগ নেই।
জেলা আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদিন,কেন্দ্রীয় নেতা এসএম নূরুননবী,পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু,প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া প্রমুখ বক্তব্য দেন।
[b]ফরিদপুর, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
রাজনীতি
খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন : খন্দকার মোশাররফ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তিনি ও তার গুণধর পুত্র ক্ষমতায় যাওয়ার নেশায় পাগলের





