হাইকোর্টের সামনের সোনালি ব্যাংকের সিঁড়ি থেকে নামার সময় পড়ে আহত হয়েছেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (৭৭)।
বুধবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৬৮ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর (নিউরোসার্জারি) ওয়ার্ডের চিকিৎসক আসিফ সাংবাদিকদের বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটি স্ক্যান করানো হয়েছে।
তাতে খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁর কপালের ওপরে ও গালে, অর্থাৎ কানের পাশে চাপা আঘাত পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফল ভালো পাওয়ায় ব্যবস্থাপত্রে কিছু ওষুধ দিয়ে বিশ্রামের জন্য বলেছি।’
বিকাল সোয়া ৩টার দিকে ৮৮ বছর বয়সী জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এএস





