প্রবীণ আইজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ১৬ কোটি মানুষের মতো আমরাও উদ্বিগ্ন।‘ এ অবস্থা থেকে উত্তরণের জন্য সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শোক জানাতে গুলশান কার্যালয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. কামাল বলেন, ‘ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানিয়েছি এবং শোক বইয়ে স্বাক্ষর করেছি। খালেদা জিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে। ‘তবে এ সময় বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক কোনো কথা হয়নি বলে জানান তিনি।

এ সময় ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সেক্রেটারি মোস্তফা মহসিন মন্টু।

সন্ধ্যা ৭টার দিকে খালেদার গুলশান কার্যালয়ে তারা প্রবেশ করেন।

এমএইচ,জেএ