গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতাকে বাঙালির ‘সবচেয়ে বড় অর্জন’। এই স্বাধীনতা এসেছিল জনগণের ‘ঐক্যের শক্তিতে’। স্বাধীনতাকে অর্থবহ করতে এখনও সেই ঐক্য প্রয়োজন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণের পর এ কথা বলেন তিনি।

স্বাধীনতাকে অসম্ভব মনে করা হতো, একাত্তরে সারা পৃথিবী বলেছে, বাংলাদেশ স্বাধীন হতে পারবে না। কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম। এখন যেটা হচ্ছে, আমাদের অনেক রকম সমস্যা আছে। এগুলো মোকাবিলা করার জন্য সুষ্ঠু রাজনীতির প্রয়োজন আছে। একাত্তরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা গড়তে জাতীয় ঐক্য, জনগণের ঐক্যের প্রয়োজন আছে।

বাংলাদেশ স্বাধীন হতে পারবে- এটা অনেকেই তখন বিশ্বাস করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, “একাত্তরে সারা পৃথিবী বলেছে, বাংলাদেশ স্বাধীন হতে পারবে না, আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম। এখন যেটা হচ্ছে, আমাদের অনেক রকম সমস্যা আছে, এগুলো মোকাবেলা করার জন্য সুষ্ঠু রাজনীতির প্রয়োজন আছে। জাতীয় ঐক্য, জনগণের ঐক্যের প্রয়োজন আছে।”

তিনি বলেন, আমরা যদি বিভক্ত হয়ে থাকি, তাহলে যারা শোষণ করতে চায়, দুর্নীতি করতে চায়, তারা সুযোগ পেয়ে যায়। এগুলোকে মোকাবিলা করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। একাত্তরের অসম্ভবকে আমরা সম্ভব করেছিলাম। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হলো ঐক্য, জনগণের ঐক্য।

গণতন্ত্রে বাংলাদেশ কতদূর এগোল- সাংবাদিকদের এমন প্রশ্নে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, সংবিধানের চার মূলনীতির মধ্যে গণতন্ত্র এক নম্বর মূলনীতি। সেটা কার্যকর করতে হলে দরকার অবাধ, নিরপেক্ষ নির্বাচন, সেটা ‘হচ্ছে না’।

এমএম