রাষ্ট্রীয় সন্ত্রাস, ঘুম, খুন, পঙ্গু করা, আটক নেতাকর্মীদের মুক্তিদাবী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা, বিচার বিভাগ দলীয়করণের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার রাজধানীর শাহবাগে দুপুর দেড়টায় তারা এ বিক্ষোভ মিছিল করে।

দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত, ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শাহবাগ থেকে মিছিল টি শুরু হয়ে কাটাবনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বুয়েট ছাত্রদলের সভাপতি কে এস মুসাব্বির সাফি, ছাত্রদল আইইবির সা: সম্পাদক ফুলন কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজিম উদ্দিন মিরাজ, শাহনেওয়াজ, সাইদুর রহমান, মঞ্জুরুল করিম মঞ্জু, সুর্যসেন হলের সাইফুল মোহসিন, গাজী আরিফ, আলতাফ হোসেন সজিব, ইউনুস পিটু, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহসিন ভূইয়া, জহুরুল হক হলের নাদির শাহ, তুহিন, এস এম হলের হাবিবুল বাসার, নাওয়াজ, এম এ রনি, এফ রহমান হলের আতাউর, জগন্নাথ বিশ্ব: মুশফিক ঢাকা কলেজের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মো: তুহিন, মাহমুদ মিনু, নোমান, জিসান, তানভির রহমান, রনি হাসান, বাংলা কলেজের ফয়েজ, সোহাগ, বেসরকারী বিশ্ব: সাফায়েত পাভেল, আইবির মৃনাল, আবুসুফিয়ান, ইউসুফ আলী, লালবাগের আমান, পল্টনের শিমুল প্রমুখ নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

এসএইচ