কাজী নজরুল ইসলামের সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র আখ্যায়িত করে ন্যাপের স্মরণসভায় আলোচকবৃন্দ বলেছেন, পরাধীনতার গ্লানী মোচনের জন্য তার বিদ্রোহী চেতনাকে পরিপক্ব করেছিল। 

শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে জাতীয় কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর এই স্মরণ সভার আয়োজন করে।

নগর সাধারন সম্পাদক মো. শহীদুননবী ডাবলু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ এম. গোলাম মোস্তফা ভুইয়া, আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, এনডিপি দপ্তর সম্পাদক মো. মুছা, ন্যাপ নগর সদস্য আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন এবং থাকবেন।

এমএইচ