কুমিল্লায় অন্যায় ভাবে ৪ শিবির নেতা কর্মীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ সোমবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, পরিকল্পিত ভাবে নিরীহ ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংসের নির্মম খেলার মেতে উঠেছে সরকার। গতকাল  কোন কারণ ছাড়াই অন্যায় ভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মনিরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের নুরুল ইসলাম, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলমগীর হোসেন এবং আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের সাথে অস্ত্র জুড়ে দিয়ে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ মেধাবী ছাত্রদের প্রতি পুলিশের এই দায়িত্বহীন আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই অস্ত্র নাটকের সাথে পুলিশের সম্পর্ক থাকলেও ছাত্রদের কোন সম্পর্ক নেই।

সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে পুলিশ পরিকল্পিত ভাবে এই নাটক সাজিয়েছে। নিরীহ ছাত্রদের অন্যায় ভাবে আটকের পর এমন নিকৃষ্ট নাটক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে সচেতন দেশবাসী মনে করে।

অমানবিক ভাবে নিরীহ মেধাবী ছাত্রদের জীবনকে বিপন্ন করতেই সরকার ও প্রশাসন ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির আদর্শবাদী সংগঠন ও শান্তিপূর্ণ পথ চলায় বিশ্বাসী। এসব বস্তাপচা নাটকের সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। বরং সরকারের সীমাহীন ব্যার্থতাকে আড়াল করতেই পুলিশের সহায়তায় এমন ঘৃণ্য নাটকের অবতারণা করা হয়েছে।

পুলিশই অবৈধ সরকারের ইশারায় নিজেদের নীতি নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে এই নাটক সাজিয়েছে। আমরা অবিলম্বে নাটক বন্ধ করে নিরাপরাধ চার শিবির কর্মীর মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

এমবি