খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া 'আহাম্মক ও অর্বাচীন'। তাই তিনি জাতির জনকের অবদানকে অস্বীকার করতে চান।
‘বঙ্গবন্ধু দেশকে দুইভাগে বিভক্ত করেছেন, তাকে জাতির জনক হিসেবে মেনে নেওয়া যায়না’ সম্প্রতি খালেদা জিয়ার দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।
বুধবার সকালে পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, দেশে এখন হরতাল, অবরোধ নেই, হানাহানিও নেই। ছেলে-মেয়েরা ঠিকমত স্কুলে যেতে পারছে। কিন্তু নারায়ণগঞ্জসহ অন্যান্য বিষয় নিয়ে ইস্যু সৃষ্টি করে যারা দেশকে আবারও সহিংসতার দিকে নিয়ে যেতে চান তাদেরকে তা করতে দেওয়া হবেনা। কঠোর হাতে তা দমন করা হবে।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
রাজনীতি
খালেদা জিয়া ‘আহাম্মক’: কামরুল
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া 'আহাম্মক ও অর্বাচীন'। তাই তিনি জাতির জনকের অবদানকে অস্বীকার করতে চান। ‘বঙ্গবন্ধু দেশকে দুইভাগে বিভক্ত করেছেন, তাকে জাতির জনক হিসেবে মেনে নেওয়া যায়না’ সম্প্রতি খালেদা জিয়ার দেওয়া





