ছয় দফা দাবি ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় ধীর গতির প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে : ১৪ এপ্রিল সকাল ৯টায় মিরপুরের আলকদী গ্রামে একাত্তরে নির্যাতিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়,বিকাল ৩টায় 'নববর্ষের অঙ্গীকার নিপাত যাক রাজাকার`শিরোনামে শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন। ১৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন ইমরান এইচ সরকার।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি
ছয় দফা দাবি ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় ধীর গতির প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।শুক্রবার বিকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান





