বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ না করে মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়ার সরকারের সিদ্ধান্তের ফলে যোগাযোগ ক্ষেত্রে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।
তিনি জানান, বিকল্প কোন ব্যবস্থা না করে মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়ার সরকারের সিদ্ধান্তের ফলে যোগাযোগ ক্ষেত্রে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে লক্ষ লক্ষ অটোরিক্সা শ্রমিকের স্বার্থের কথা সরকারের বিবেচনা করা উচিত ছিল। শ্রমিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধানের পরিবর্তে হঠাৎ করে মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয়ার অযৌক্তিক সিদ্ধান্তের কারণে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।
ফলে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থা সৃষ্টির জন্য সরকারই দায়ী।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে অটোরিক্সা শ্রমিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে শান্তিপূর্ণভাবে এ সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজে বের করুন।
এআই





