ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





