মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালী, রক্তদান কর্মসূচি,খাবার বিতরণসহ, বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রাজধানীতে র‌্যালী কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা অর্জনের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে মর্যাদা পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দূর্বার বাসনা নিয়ে মহান বিজয় অর্জিত হয়েছে।

কিন্তু বিজয়ের ৪৬ বছর পরও জাতীয় ঐক্য, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি। যা জাতির জন্য খুবই লজ্জাজনক।

ছাত্রশিবিরের নেতৃত্বে লাখো তরুণ বিজয়ের লক্ষ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। সকল প্রতিকূলতা অতিক্রম করেবিজয়ের স্বপ্ন পূরণে সমৃদ্ধ দেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রশিবির।

নেতৃবৃন্দ বলেন, আমারা বিজয়ের ৪৬ বছর অতিক্রম করেছি। এই দীর্ঘ সময়ে আমাদের প্রত্যাশার দিগন্ত যতদূর বিস্তৃত ছিল সে তুলনায় প্রাপ্তি সন্তোষজনক নয়। বিজয়ের পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে অনেকবার। শাসন নীতিরও পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন হয়নি জনগণের ভাগ্যের।

বিজয়ের এত বছর পরও এদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব আমাদের সামাজিক ব্যবস্থা অন্তহীন সমস্যায় জর্জরিত। দারিদ্রের যাঁতাকলে পিষ্ঠ হচ্ছে অধিকাংশ মানুষ। মানুষের মৌলিক অধিকার খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি আজও নিশ্চিত হয়নি।

ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার বিরামহীন প্রতিযোগিতা চলছে। জাতীয় ও সামাজিক জীবনে আমাদের কোনো নিরাপত্তা নেই। ঘর থেকে বেরিয়ে নিরাপদে ঘরে ফিরে আসার নিরাপত্তাটুকু আজ কেউ দিতে পারছে না। সন্ত্রাসের কাছে আমরা আজ জিম্মি।

সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে দুর্নীতি। জাতীয় অস্তিত্বের সূচনা পর্ব থেকেই সিংহভাগ মানুষের প্রিয় ধর্ম ইসলাম এখানে উপেক্ষিত। শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা। যার কারণে বিজয়ের স্বপ্ন পূরণে আমরা বার বার ব্যর্থ হচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, একটি মহল স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ধোয়া তুলে প্রকৃত পক্ষে দেশকে এক গভীর অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে বার বার জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে যাচ্ছে।

স্বাধীনতার মূল উদ্দেশ্য জাতীয় ঐক্য, গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আজো স্বপ্নই রয়ে গেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্রশিবির একদল যোগ্য মানুষ জাতিকে উপহার দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিভেদ ভুলে গিয়ে তরুণ প্রজন্মই পারবে স্বাধীনতা রক্ষা করতে। গণতন্ত্র ও অধিকার আদায়ের লক্ষ্যে রক্তে অর্জিত দেশ আজ সৈরাচারের কবলে আছে তা সত্যি। কিন্তু এ অবস্থা অবশ্যই স্থায়ী নয়।

ছাত্রশিবির স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলতে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরীক তৈরীর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছে। শত প্রতিকূলতা সত্বেও ছাত্রশিবির তার লক্ষ্য উদ্দেশ্যে থেকে পিছপা হয়নি এবং হবেও না। দেশের জনগণকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গঠনের মাধ্যমে কাঙ্খিত দেশ গড়ে তুলবই ইনশাআল্লাহ।


বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালী করে ছাত্রশিবির , বর্ণাঢ্য র‌্যালী করেন :

ঢাকা মহানগরী উত্তর, পূর্ব, পশ্চিম, ঢাকা মহানগরী দক্ষিণ, গাজীপুর মহানগরী, রংপুর মহানগরী, রাজশাহী মহানগরী, সিলেট মহানগরী, কুমিল্লা মহানগরী, খুলনা মহানগরী, বরিশাল মহানগরী, ময়মনসিংহ মহানগরী, চট্টগ্রাম মহানগরী উত্তর, দক্ষিণ, বগুড়া শহর, মৌলভীবাজার শহর, চাঁপাইনবাবগঞ্জ শহর, নরসিংদী শহর, ফেনী শহর, নোয়াখালী শহর, নাটোর জেলা, বি.বাড়ীয়া জেলা, কক্সবাজার জেলা, কুমিল্লা জেলা দক্ষিণ, গোমস্তাপুর উপজেলা, ভোলাহাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলাসহ,

বিভিন্ন স্থানে র‌্যালীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করে ছাত্রশিবির । সকাল ৮ টায় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

এএস