তুরস্কে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির গণভোটে বিজয়ী হওয়ায় রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। ১৮ই এপ্রিল অভিনন্দন বার্তা পাঠানো হয়।
জামায়াতের প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তা পাঠানোর বিষটি গণমাধ্যমকে জানায় জামায়াত।
বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, একে পার্টি এবং তুরস্কের জনগণকে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় মকবুল আহমাদ বলেন, “এ বিজয় তুরস্কের সংগ্রামী জনগণের বিজয়। তুরস্কের জনগণ গণভোটে একে পার্টির পক্ষে রায় দিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের হাতকে শক্তিশালী করেছেন। আমরা আশা করি তার সুযোগ্য নেতৃত্বে তুরস্ক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে।
তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সাফল্য কামনা করেন।”
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল তুরস্কে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়।





