বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান-১৭ এর উদ্বোধন করেছেন মহানগরী দক্ষিণ শাখা।

মহানগরী সভাপতি শাফিউল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

বৃক্ষরোপণ অভিযানের উদ্ভোধন পরবর্তি এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুল হক বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবির যেভাবে দেশব্যাপী ছাত্র সমাজের মাঝে মেধা ও নৈতিকতার কাজ করে যাচ্ছে সেভাবে দেশকে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রশিবিরের প্রতিটি স্বাতন্ত্র্য কর্মসূচী অন্যান্য ছাত্র সংগঠনের জন্য অনুকরণীয়। তাই তিনি সবাইকে ছাত্রশিবিরকে অনুসরণ করার মাধ্যমে সবুজ-শ্যামল বাংলাদেশকে আরো বেশি পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।

পাশাপাশি তিনি বর্তমান সরকারের ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেরও কঠোর সমালোচনা করে বাংলাদেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধ করে সুন্দরবনকে রক্ষা করার আহবান জানান।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি কাজী মাসুম সরকার, ছাত্রকল্যণ ও আইন সম্পাদক ইমাম হোসাইন, ফাউন্ডেশন ও মানবাধিকার সম্পাদক ওয়ায়দুল্লাহ, প্রচার সম্পাদক শেখ ফরিদ রাহাতসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

এমবি