বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, অবৈধ ক্ষমতাকে স্থায়ী করতে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভে কলঙ্কের তিলক লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ। একের পর এক অপশাসনের নিকৃষ্ট নজির স্থাপন করে চলছে গণধিকৃত এ সরকার।

শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের পরামর্শ সভার সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি এম শামিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা, স্কুল কার্যক্রম সম্পাদক মসরুর হোসাইন।    

শিবির সভাপতি বলেন, অপশাসন আওয়ামী লীগের ঐতিহ্য। স্বাধীনতার পর ক্ষমতা গ্রহণ করে তারা জাতিকে গুম, খুন, দূর্নীতি, মত প্রকাশের স্বাধীনতা হরণ, রক্ষীবাহিনীর নির্যাতন, ইসলাম বিদ্ধেষ ও দূর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারেনি। এবারও অবৈধ ভাবে ক্ষমতায় আসার পর তার ব্যতিক্রম হয়নি বরং অপশাসন নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্রীয় শক্তি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গণহত্যা, গুম, খুন করে হাজারো পরিবারে শোকের পাহাড় চাপিয়ে দিয়েছে।

শেয়ারবাজার, পদ্মাসেতু, কুইকরেন্টাল, ডেসটিনি, হলমার্কসহ বিভিন্ন খাতে অকল্পনিয় লুটপাট চালিয়ে লাখো পরিবারে হাহাকার লাগিয়ে দিয়েছে। আইন-আদালতকে দলীয় প্রতিষ্ঠানের মত ব্যবহার করে কোটি জনতার প্রিয় নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র ও অবিচার করে ন্যায় বিচারকে পরবাসে পাঠিয়ে দিয়েছে। আর ইসলাম প্রিয় ছাত্রজনতার উপর চালাচ্ছে ধারাবাহিক হত্যা, নির্যাতন, জেল, জুলুম।

তিনি বলেন, নিপীড়িত মানুষের আর্ত চিৎকারে বাংলার বাতাস ভারি হয়ে উঠছে। তবুও আদর্শহীনদের তান্ডব থামছে না। বরং অপশাসনের নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে অবৈধ সরকার।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী জালিমদের পরিণতি শুভ হয়নি। অবৈধ সরকারের পরিণতিও শুভ হবেনা। দেশবাসী মুক্তির প্রহর গুনছে। অপশক্তির অপশাসনের প্রতিরোধে ছাত্রশিবিরের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। মনে রাখতে হবে ছাত্রশিবিরের কাছে দেশ ও ইসলাম প্রিয় ছাত্রজনতার প্রত্যাশা অনেক বেশি। সুতরাং অপশক্তির কবল থেকে জাতিকে রক্ষা করতে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে জাতি বিভক্তির দেয়াল ভেঙ্গে দিতে হবে। আওয়ামী করাল গ্রাস থেকে জাতির মুক্তি এবং দেশ ও ইসলাম রক্ষায় ছাত্রশিবির নেতাকর্মীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

কেএইচ