জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেননি বলে দাবি করেছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি, এটা প্রমাণ করতে পারলে আমি দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব।’

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অভিযোগ উঠেছে, বুধবার সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ভুল ছাপা হওয়ার ঘটনা নিয়ে আলোচনাকালে সুবিদ আলী ভূঁইয়া জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলে আখ্যায়িত করেন। এ নিয়ে কমিটির বৈঠকেই তোপের মুখে পড়েন তিনি।

দলের একাধিক সংসদ সদস্য তার এ মন্তব্যে ক্ষুব্ধ হন এবং অনেকে তার পদত্যাগ দাবি করেন। এর সূত্র ধরে বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন করেন কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) আস‌নের এই সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই সাংসদ বলেন, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক নিয়ে তাঁকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এর নিন্দা জানান।

সুবিদ আলী বলেন, ‘বুধরারের বৈঠকে আলোচনার একপর্যায়ে আমি বলি, মেজর জিয়া বেতার ভাষণে প্রথমে ভুল করে নিজেকে হেড অব দ্য স্টেট ঘোষণা দিলে​ও পরে তিনি (জিয়া) ঘোষণায় বলেছেন অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

প্রশঙ্গত, বুধবার সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ দাবি করেন সুবিদ আলী। ওই বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়

এসএম